• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক সোলার ব্যাটারির আয়ুষ্কাল কত বছর? রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি, বিদ্যুৎ উৎপাদন অনিশ্চিত সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন।

নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোলাম মোরশেদ শেখ, কালিয়া (নড়াইল )প্রতিনিধি: / ২৭ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে নড়াইলের নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) নড়াগাতীর যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অর্থ পাঠ করেন মো. বরকত উল্লাহ। এরপর গীতা পাঠ ও অর্থ উপস্থাপন করেন অরুন কুমার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক টিএম সিরাজুল ইসলাম। বিশেষ বক্তব্য দেন খলিল স্যার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত কে.এম. ওমর ফারুক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্ত
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং আল কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পরিচালক সাইফুল্লাহ বিন হাবিব।এছাড়া বক্তব্য দেন মো. মোমেন শেখ, মো. লুৎফর রহমান, বাঐসোনা-কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসাবুল শেখ
যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুকুমার গোস্বামী, রামনগর বাদামতলা প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ কুমার এবং নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জি. এম. হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় অধ্যয়নরত মো. শরিফুল ইসলাম।বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, নৈতিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ববোধ আরও জোরদার হবে। তারা কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা