রবিবার (৩০ আগষ্ট) কালিয়া উপজেলা পরিষদ ভবনের সামনে দুপুর ১ টায় ২০২৫ – ২৬ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় কালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার মৎস্য খামারিদের প্রণোদনা সহায়তা হিসাবে বিভিন্ন প্রজাতির মৎস্য চাষিদের প্রদর্শনীর মালামাল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা মৎস্য অফিসার চয়ন বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়জুল করিম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগহ মৎস্য খামারি এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম সকল মৎস্য চাষীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সঠিক নিয়মে সঠিক সময় মৎস্য চাষে মনোযোগী হবেন এবং কোন সমস্যা হলে সরাসরি আমার নিকট অথবা উপজেলা মৎস্য অফিসারের নিকট জানাবেন। সরকারি ভাবে যে সকল প্রণোদনা পাওয়া যাবে সেগুলো আমরা সঠিক নিয়মে যাচাই-বাছাই পূর্বক আপনাদের নিকট প্রদান করব। #
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।