• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক সোলার ব্যাটারির আয়ুষ্কাল কত বছর? রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি, বিদ্যুৎ উৎপাদন অনিশ্চিত সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন।

নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ / ৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎকারী ও৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বিশ্বজিৎ হালদার খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর)  বিকেলে বরিশাল বিমানবন্দর থানা এলাকার কলারটিমা কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি বিশ্বজিৎ হালদার খোকন নেছারাবাদ উপজেলার গণপতিকাঠি  গ্রামের বিমল চন্দ্র হালদারের ছেলে।
এছাড়াও বিশ্বজিৎ হালদার খোকন  উপজেলার কুড়িয়ানা বাজার এলাকায় অবস্থিত ‍” আস্থা ঋণদান ও সমবায় সমিতি লিঃ” নামে একটি সমিতির মালিক।উক্ত সমিতিতে প্রায় এক হাজার সদস্যর ৩০কোটি টাকা আমানত হিসেবে তার সমিতিতে গচ্ছিত ছিল।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ১টি মামলায় সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে বিশ্বজিৎ হালদার খোকন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে বরিশাল বিমানবন্দর থানা এলাকার কলারটি বা কাশিপুর এলাকায় অভিযান চালায় নেছারাবাদ থানা পুলিশ। এএসআই মোঃ রিয়াদ হাসান, এএসআই মো. শাওনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সঙ্গে পুলিশ ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিশ্বজিৎ হালদার খোকনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে বিশ্বজিৎ হালদার খোকনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা