ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর-ইছাপুর সড়কের দুই পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করেছেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজ।বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।
এ সময় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলে।তাই শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখা।কর্মসূচিতে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং সড়কের পাশে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।