• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ  সুন্দরবনের ছাপড়া খালীতে দুই জেলে আটক কালীগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ / ২৫ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নেছারাবাদের ছারছীনা মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ছারছীনা কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, ছারছীনা দরবার শরীফের দাদা হুজুর নেছার উদ্দীন (রহ.) এ অঞ্চলের অন্যতম ইসলাম প্রচারক ছিলেন। তিনি মানুষকে সহিহ-শুদ্ধভাবে নামাজ, রোজাসহ বিভিন্ন ইসলামী আমল পালনে সঠিক পথে পরিচালিত করেছেন। তাঁর তিল তিল করে গড়ে তোলা এই মাদ্রাসার পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একান্ত প্রয়োজন।
এ সময় তিনি প্রজেক্টর এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্য একটি শিক্ষনীয় ভিডিও প্রদর্শন করেন।
তিনি বলেন, বিভিন্ন সময় মাদরাসা ও এর আশপাশে ময়লা-আবর্জনা জমে যায়। তাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। পিরোজপুর জেলায় ডেঙ্গুর প্রকোপও উদ্বেগের বিষয়। নিয়মিত, অন্তত সপ্তাহে একবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধ এবং মাদরাসার সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
“পরিচ্ছন্নতা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে একা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার বার্তা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারে।” যেখানে সেখানে বজ্র ফেলা যাবে ন। আমাদের ডাস্টবিন ব্যবহারে অবস্থ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন নেছারাবাদ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রনয় রায়, ছারছীনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা।সভা শেষে ছারছীনা মাদ্রাসা প্রাঙ্গণে একশত ঔষধি গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা