• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

কালীগঞ্জে হকার্স মার্কেট উদ্বোধন, কমবে যানজট

মিনারুল ইসলাম কালীগঞ্জ থেকে / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্মিত হকার্স মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে শহরের যানজট কমার পাশাপাশি নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ নতুন বাজার সংলগ্ন মিনি স্টেডিয়ামের পাশে নির্মিত হকার্স মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন। দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে ছোট ছোট দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রায়ই দেখা দিত যানজট।এ সমস্যা সমাধান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি নির্দিষ্ট ব্যবসা কেন্দ্র গড়ে তুলতেই এই হকার্স মার্কেট নির্মাণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।সংশ্লিষ্টরা আশা করছেন, হকার্স মার্কেট চালুর ফলে শহরের ফুটপাত দখলমুক্ত হবে এবং যানজট কমে জনসাধারণের চলাচল আরও স্বাভাবিক হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা