ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির উপ-আইনবিষয়ক সম্পাদক নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় নাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নাহিদ হাসান কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী উসমান গনির ছেলে। সে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের স্বার্থে নাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেন।