• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

নড়াগাতীর সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখের মৃত্যু আহত ১১

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখের মৃত্যু হয় বলে জানা গেছে। তিনি চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় গুলি ও হামলায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। বিভিন্ন সূত্রে পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যায়। তারা হলেন—ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে চরকান্দিপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলেও তিনি জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা