• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত হবে, বিএনপির মাদকবিরোধী কর্মসূচি স্থগিত চুড়ামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার  রাখালগাছি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সুন্দরবনের শরণখোলায় ভোলা নদীতে জব্দকৃত কার্গো জাহাজের কয়লায় আগুন  বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১০৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি হলে ইরান যুদ্ধের ও যুক্তরাষ্ট্রের অবরোধের অবসান হতে পারে। তবে ইরান রাজি না হলে বোমা হামলা আরও তীব্র হতে পারে।বুধবার তার মালিকানাধীন সোশাল প্ল্যাটফর্ম সোশ্যালে তিনি এই মন্তব্য করেন।তিনি বলেন, ‘যা নিয়ে সমঝোতা হয়েছে, ইরান যদি তা দেয়-তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে।’যদিও তিনি নিজেই নিশ্চিত নন যে ইরান আসলে সেই শর্তগুলো মেনে নেবে কি না।

ট্রাম্প বলেন, শর্ত মেনে নিলে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর যে মার্কিন অবরোধ চলছে, সেটি তখন তুলে নেওয়া হবে এবং ইরানসহ সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও বোমা হামলা শুরু হবে এবং ‘দুঃখজনকভাবে সেটি মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে’।

উল্লেখ্য-যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান যুদ্ধের ইতি টানতে সম্ভাব্য চুক্তির পথে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে। হোয়াইট হাউজ মনে করছে, তারা তেহরানের সাথে একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেছে। এই সমঝোতার মূল লক্ষ্য হলো চলমান সংঘাতের অবসান ঘটানো এবং আরও বিস্তারিত পরমাণু আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা। দুইজন মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরও দুটি সূত্র সংবাদমাধ্যমকে এই ইতিবাচক অগ্রগতির কথা নিশ্চিত করেছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইরানের কাছ থেকে চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। যদিও এখনো কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ এই প্রথম কোনো চুক্তির এত কাছাকাছি পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা