• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বনরক্ষীদের উপর হামলা করে  হরিণ শিকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা শার্শার বেলতলা বাজারে কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকের মাতার ইন্তেকাল, স্বাধীন বাংলানিউজের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনা ঝিনাইদহ শহরে ভাড়া বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন কালীগঞ্জে ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ : প্রসূতির অবস্থা আশঙ্কাজন

বনরক্ষীদের উপর হামলা করে  হরিণ শিকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বনরক্ষীদের উপর হামলা করে  কুপিয়ে হরিণ শিকারীকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ মে বুধবার দুপুরে শরণখোলা থানায় মামলা দায়ের করেছে বনরক্ষীরা। এর আগে ১২ মে মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায়  এ হামলার ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা  আল জাবের এর নেতৃত্বে  বনরক্ষীরা মঙ্গলবার (১২ মে) বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল কালে বনের মধ্যে হরিণ শিকারী দেখতে পায়। বনরক্ষীদের দেখে শিকারীরা ঘটনাস্থলের অদুরে থাকা তাদের  ট্রলারে উঠে দ্রুত লোকালয়ে পালানোর চেষ্টা করে। এসময় বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করে।
শিকারীরা লোকালয়ের  কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা ওই এলাকার চিহ্নিত হরিণ শিকারী কুদ্দুস রাজাকে (৩০) কে আটক করতে সক্ষম হয়। আটক শিকারীকে নিয়ে আসার সময় আটক শিকারী চক্রের সদস্যরা অন্যান্য লোকজনের সহযোগিতায়  ও কুদ্দুস নিজে ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের উপর হামলা করে। এক পর্যায়ে চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল জাবের ও বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারী কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরে মঙ্গলবার রাতে আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) মোঃ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন, বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা বনবিভাগের পক্ষ থেকে বাদী হয়ে দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা