• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে দুই মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার ঝিনাইদহের শৈলকুপা চালকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আটক নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ সীমান্ত হত্যা নিয়ে সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী দামুড়হুদায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দীঘি থেকে সরানো হলো কুমির বাগেরহাটে খান জাহান আলী মাজারের কুমির সরিয়ে নেওয়া হচ্ছে সুন্দরবনে মহেশপুরে অস্ত্র ও গুলিসহ একজন আটক বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা ঝিনাইদহ সীমান্তে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক / ১৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচে লাল-সবুজদের হয়ে স্কোর করেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। এতে টানা তিনবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে বাংলাদেশকে।

বুধবার (৩ জুন) ভারতের মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২২তম মিনিটে গিতা রানার গোলে লিড পায় নেপাল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঋতুপর্ণার গোলে সমতা নিয়ে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে লাল-সবুজরা। তবে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ছয় মিনিটে আসে নাটকীয়তা। ম্যাচের একেবারে শেষ দিকে দারুণ সমন্বয়ে গোল করেন সাগরিকা, যা নিশ্চিত করে বাংলাদেশের জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা