• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাখালগাছি ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত মুস্তাফিজুর রহমান যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৫৮ বিজিবি হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট রমজানে টিসিবির পণ্য বিক্রি, উপকৃত হবেন ৪০ লাখ মানুষ আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস কালীগঞ্জে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত হবে, বিএনপির মাদকবিরোধী কর্মসূচি স্থগিত চুড়ামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার  রাখালগাছি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সুন্দরবনের শরণখোলায় ভোলা নদীতে জব্দকৃত কার্গো জাহাজের কয়লায় আগুন 

রমজানে টিসিবির পণ্য বিক্রি, উপকৃত হবেন ৪০ লাখ মানুষ

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আসন্ন রমজানে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে সারা দেশে ৫২০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিকল্পনা করছে সরকারি এ সংস্থাটি। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল। এবার ট্রাকের সংখ্যা বাড়িয়ে আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। টিসিবির পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ৪০ লাখ মানুষ কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। গত বছরের তুলনায় এবার উপকারভোগীর সংখ্যা ছয় লাখ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রমজানে বাজারে নিত্যপণ্যের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রমজান উপলক্ষে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুরসহ প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে টিসিবি। পাশাপাশি স্মার্ট কার্ডধারী পরিবারের বাইরের সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি।টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানের বাড়তি চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় পণ্য সংগ্রহের প্রস্তুতি চলছে। সংস্থাটির নিয়মিত কার্যক্রমে পণ্যের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। তবে স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি আরও বেশি সাধারণ মানুষের কাছে কম দামে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও জানান, বাড়তি পণ্য সংগ্রহের জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে মোট ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি।

রমজানসহ সারা বছর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এসব পণ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।এদিকে চলতি অর্থবছরে দেশের বাজারে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। একই সময়ে দেশে ৫ লাখ ১ হাজার টন সয়াবিন বীজ আমদানি হয়েছে। চিনির আমদানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। আলোচ্য সময়ে চিনির আমদানি বেড়ে ৬ লাখ ৮৭ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি।

অন্যদিকে, ছোলার আমদানি বেড়ে হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন।এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ হাজার টন বেশি। খেজুরের আমদানিও ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা