• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ : শিক্ষামন্ত্রী

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সময়সূচি নিয়ে আবারও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভায় এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। প্রয়োজনে আবার অংশীজনদের সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল । তবে রোজার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল।

মন্ত্রী আরও বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণে পাবলিক ওপিনিয়ন (জনমত), শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া সবকিছুই বিবেচনায় রাখা হবে। সিলেবাস শেষ না করে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

সরকার ইতিমধ্যে রুটিন ঘোষণা করলেও পরিস্থিতি বিবেচনায় সেটি পুনর্বিবেচনার দরজা খোলা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা