• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সশাখাওয়াত হোসেন বকুল –   নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক চিত্রা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, অভিযানেও হয়নি বন্ধ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি জৈন্তাপুরে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর পরিবারকে ইউএনও সুনন্দা রায়ের আর্থিক অনুদান

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক / ৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে আরও ৬৯১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৬ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৮১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৭২১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৬১৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ২৭২ জনের হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন ছাড়পত্র পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা