• শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে শতবর্ষী চলাচলের রাস্তা নির্মাণে বাধা, অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি একতারপুর জামে মসজিদে জেলা পরিষদের এক লাখ টাকার অনুদান প্রদান বাজারে কমলো সোনার দাম অস্ত্র না দেওয়ার আশ্বাস চীনের, দাবি ট্রাম্পের চাঁপাই নবাবগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ঝিনাইদহে হত্যা হওয়া নারী সুবর্ণার লাশ দাফনে আপত্তি এলাকাবাসীর মেহেরপুর থেকে মোবাইল উদ্ধার, ফোরকানের অবস্থান নিয়ে ধোঁয়াশা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডলসহ যশোরে এক যুবক আটক ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাবেন আগামীকাল

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ার সফরসূচির এসব তথ্য জানানো হয়েছে।

আগামীকাল দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। তারপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজতে অংশ নেবেন রাষ্ট্রপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা