• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি / ৫৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার (২৯ জুলাই) র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শাহপরাণ থানার ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। অপর একজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির নিচতলার একটি স্টোররুমে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়্যাল গ্রিন, রয়্যাল স্ট্যাগ, ব্লেন্ডার্স প্রাইড, সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি, আইকনিক হোয়াইট, ওল্ড মঙ্ক, আইস ভদকা, ম্যাজিক মোমেন্টস এবং কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম বিয়ারসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন শাহপরাণ থানার উত্তর বালুচর এলাকার আবু শিতাব (৪০) ও মহর আলী (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানান, তারা পলাতক সহযোগীসহ সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে মজুত রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাদের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) এ কে এম শহীদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা