• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জ সর্বত্র মাদকের রমরমা ব্যবসা, আতঙ্কে অভিভাবকরা কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ গেল চাচার ঝিনাইদহে পৌর যুবলীগ নেতা সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে আটক বিজিবির বিরুদ্ধে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন মির্জাপুরে বিএনপি নেতা পরকিয়া করতে গিয়ে জনতার হাতে আটক:অতঃপর বিয়ে শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবী সরকারে বিলীন হচ্ছে কি দল বিএনপি? কুড়িগ্রামে তেঁতুলগাছের মগডালে নারীর দীর্ঘ সময় অবস্থান: চাঞ্চল্য। শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কালীগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম, থানায় মামলা

১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

যশোর অফিস / ৫৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

যশোরে ১ হাজার পিস ইয়াবাসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার আলেয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং আবু তাহেরের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের পাশের যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে যশোরগামী ‘জাহিদ জে এন সুপার’ নামের একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে আলেয়া বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা