• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ভিনিসিয়ুস জুনিয়রকে পেতে ১৪৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব আর্সেনালের!

স্পোর্টস ডেস্ক / ১২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে বড়সড় প্রস্তুতি নিচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে লন্ডনে নিতে বিপুল অঙ্কের প্রস্তাব তৈরি করেছে মিকেল আর্তেতার দল। এই প্রস্তাব বাস্তবায়িত হলে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজারে বড় ধরনের আলোড়ন তৈরি হতে পারে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস জুনিয়রকে পেতে আনুষঙ্গিক খরচসহ প্রায় ১৪৫ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব প্রস্তুত করেছে আর্সেনাল।ক্রীড়া সাংবাদিক ডেভিড ওরনস্টাইনের তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুস নিজেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে আগ্রহী। এই খবর সামনে আসার পর রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ভিনিসিয়ুসের প্রতিনিধি সংস্থা ‘রক নেশন’-এর সঙ্গে আর্সেনাল ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা করেছে। এমনকি ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের চুক্তির প্রস্তাবও প্রস্তুত রয়েছে।

ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে প্রায় এক বছর আগে ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হলেও এখনো তাতে সই করেননি এই ব্রাজিলিয়ান তারকা।ফলে দুই ধারি তরোয়ালের মুখে গ্যালাকটিকোরা—হয় আর্সেনালের বিশাল অঙ্কের অফার লুফে নিয়ে তাকে বিক্রি করে দেওয়া, না হয় ভিনির সব দাবি মেনে চুক্তি নবায়ন করা। তা না হলে আর কিছুদিন পরেই দলের সেরা তারকাকে হয়তো একদম বিনামূল্যে হাতছাড়া করতে হবে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা