• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ফিশিং ট্রলার  সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়  যশোরে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামানসহ ২ জন আটক সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার

জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি: / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম।

সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল মান্নান, আব্দুল জব্বার এবং সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষদলের প্রতিনিধিত্ব করেন শ্রীজা বৈদ্য, নাহিদ আহমদ ও মাঈশা জান্নাত তিশা। বিপক্ষদলের প্রতিনিধিত্ব করেন রিদিতা আক্তার আখি, শাহরিয়ার সাদাফ এবং হানিফা আক্তার বর্ষা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ হাবিবুল্লাহ, আলমগীর হোসেন এবং ধরনী দেব শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল হক ও চঞ্চল শর্মা। বিতর্কে চমৎকার যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে বিজয়ী হয় পক্ষ দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা শ্রীজা বৈদ্য।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা