• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

অনলাইন ডেস্ক / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীটি বিশেষ নজরদারি জোরদার করেছে। সোমবার (৪ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।তবে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণার দিনেই কেন এই সতর্কতা জারি করা হলো—সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর ফলে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে দলটি।পশ্চিমবঙ্গে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হয় ভোট গণনা। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও পরাজিত হয়েছেন। তিনি ভবানিপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরেছেন।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল ১৪৮টি আসন। সেখানে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে আনুষ্ঠানিকভাবে ১৫৬টি আসনে জয়লাভ করেছে বিজেপি। এছাড়া তারা সবমিলিয়ে ২০৮টি আসনে এগিয়ে আছে, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা