• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বনরক্ষীদের উপর হামলা করে  হরিণ শিকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা শার্শার বেলতলা বাজারে কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকের মাতার ইন্তেকাল, স্বাধীন বাংলানিউজের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনা ঝিনাইদহ শহরে ভাড়া বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন কালীগঞ্জে ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ : প্রসূতির অবস্থা আশঙ্কাজন

কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক / ৪১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে শনিবার সকালে তার স্ত্রী-সন্তানসহ পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন বিদেশে থাকেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাপাসিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতদের মধ্যে মনির হোসেনের স্ত্রী ও সন্তান রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে অপর নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন বলেন, ‘একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা