• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

হরমুজ সংকটে দেশের খাদ্য উৎপাদনে বড় ঝুঁকির আশঙ্কা ডব্লিউএফপির

অনলাইন ডেস্ক / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

হরমুজ প্রণালির চলমান সংকট এবং আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। ডব্লিউএফপির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মোট ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হয়।

তবে বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া সার মজুদ রয়েছে, তা দিয়ে আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাসের সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটিতে উৎপাদন বন্ধ রয়েছে, যা সরবরাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ডব্লিউএফপির মতে, সার সরবরাহে দীর্ঘস্থায়ী সংকট দেখা দিলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে এবং এর নেতিবাচক প্রভাব দেশের খাদ্য নিরাপত্তার ওপর পড়বে।সংস্থাটির প্রতিবেদনে আরও আশঙ্কা করা হয়েছে, চলমান সংকটের কারণে দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা বাড়তে পারে। পরিস্থিতির আরও অবনতি হলে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা