• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত

স্পোর্টস ডেস্ক / ৫৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

বাংলাদেশের টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৮ মে) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেন শান্ত। ৪০ এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে পাঁচটি শতক করেছেন শান্ত। এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক হন তিনি। অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরির ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩০ বলে ১০১ রান করেন শান্ত।

এই মাইলফলক স্পর্শ করতে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে পেছনে ফেলেন শান্ত। ৬১ ইনিংসে অধিনায়ক হিসেবে ৪টি সেঞ্চুরি করেছিলেন মুশি। আর ৩০ ইনিংসে পাঁচ সেঞ্চুরির দেখা পান শান্ত।এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক হিসেবে ৩১ ইনিংসে ৩টি শতক হাঁকিয়েছিলেন তিনি। ২টি করে সেঞ্চুরি আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। মাহমুদুল্লাহ ৬ টেস্টে এবং আশরাফুল ১৩ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ১টি করে সেঞ্চুরি আছে হাবিবুল বাশার ও সাকিব আল হাসানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা