• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় নওগাঁয় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

স্পোর্টস ডেস্ক / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা আর উন্মাদনা। দেশের অন্যান্য জেলার মতো নওগাঁতেও প্রিয় দলকে ঘিরে চলছে নানা আয়োজন। তবে প্রতিদ্বন্দ্বিতার চিরচেনা আবহ ছাপিয়ে এবার নওগাঁর পোরশা উপজেলায় দেখা গেল।

সম্প্রতি সৌহার্দ্য আর ভ্রাতৃত্ববোধের এক ব্যতিক্রমী ছবি। উপজেলার ঘাটনগর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের ফুটবলপ্রেমী তরুণ ও শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন প্রায় ৪০০ ফুট দীর্ঘ বিশাল এক ব্রাজিলের পতাকা। আর সবচেয়ে আলোচিত বিষয় হলো এই পতাকা তৈরির কাজে শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অংশ নিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা দলের সমর্থকরাও।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গ্রামের ছোট-বড় সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে চাঁদা তুলে প্রায় সাড়ে আট হাজার টাকার একটি তহবিল গঠন করেন। সেই অর্থ দিয়েই তৈরি করা হয় বিশাল আকৃতির এই পতাকা। আমিনুল ইসলাম বাচ্চু মাস্টারের বাড়ি থেকে শুরু করে রাশেদা মেম্বারের বাড়ি পর্যন্ত পুরো সড়কজুড়ে এখন শোভা পাচ্ছে সবুজ-হলুদের এই পতাকা। বিশ্বকাপ ঘিরে এমন আয়োজনকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিশেষ করে ব্রাজিলের জনপ্রিয় তারকা নেইমার জুনিয়রকে ঘিরে স্থানীয় সমর্থকদের উচ্ছ্বাস যেন বাড়তি মাত্রা পেয়েছে। তবে আয়োজনটির মূল সৌন্দর্য লুকিয়ে আছে এর সম্প্রীতির বার্তায়। যেখানে বিশ্বকাপ এলেই সাধারণত ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা ও কথার লড়াই চোখে পড়ে, সেখানে কাচারীপাড়ার তরুণরা দেখালেন ভিন্ন এক উদাহরণ। পতাকা তৈরি ও টাঙানোর কাজে একসাথে শ্রম দিয়েছেন ব্রাজিল সমর্থক আল আমিন, নাকিব ও শামীম। আবার সমান উৎসাহে অংশ নিয়েছেন আর্জেন্টিনা সমর্থক মঞ্জিল ও মাসরুলও।

উদ্যোক্তারা জানান, বাংলাদেশের জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান ও অগ্রাধিকার দিয়েই তার সঙ্গে সংযুক্ত করা হয়েছে ব্রাজিলের পতাকা। তাদের ভাষায়, ফুটবল আনন্দের, বিভেদের নয়। খেলার মাধ্যমে আমরা সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে চাই।

আর্জেন্টিনা সমর্থকদের একজন বলেন, এখানে যারা কাজ করেছি, সবাই ব্রাজিলের সমর্থক নই। আমাদের মধ্যে আর্জেন্টিনার ভক্তও আছে। কিন্তু বিশ্বকাপ মানেই আনন্দ আর মিলনমেলা। সেই আনন্দকে একসাথে উদযাপন করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।

ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসা করেছেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রেখে এবং প্রচলিত আইন মেনে কেউ যদি নিজের পছন্দের দলের পতাকা টাঙায়, তাতে কোনো বাধা নেই। খেলাকে ঘিরে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অবশ্যই ইতিবাচক।

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রিয় দলকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, হাঙ্গামা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ফুটবল যে শুধু প্রতিদ্বন্দ্বিতার নাম নয়, বরং মানুষে মানুষে বন্ধন তৈরিরও এক শক্তিশালী মাধ্যম সেটিই নতুন করে প্রমাণ করল কাচারীপাড়া গ্রামের তরুণ সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা