• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

স্বাধীন বাংলানিউজ: / ৪৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। চ্যানেল আইয়ের বহুল আলোচিত অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত এই উপস্থাপিকার বিয়ের আনুষ্ঠানিকতা শুক্রবার সম্পন্ন হয়েছে।

রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীপ্তি চৌধুরীর আক্‌দ অনুষ্ঠিত হয়। পারিবারিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যরা অংশ নেন এবং নবদম্পতির জন্য শুভকামনা জানান।

দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে অধ্যয়ন করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরীর পরিবারের এক সদস্য জানান, ‘আজ আমাদের আক্‌দ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এবং সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। দীপ্তির নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তি চৌধুরী ও তাঁর স্বামীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা। নতুন জীবনের এই যাত্রায় তাঁদের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা