• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

অভিনেত্রী রিনা রহমান আর নেই

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পর্দার পরিচিত মুখ ও বর্ষীয়ান অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংগঠনটি রিনা রহমানের মৃত্যুর খবর জানায়।

একই সঙ্গে প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি কাজ থেকে কিছুটা দূরে সরে যেতে হয় এই জ্যেষ্ঠ অভিনয়শিল্পী

মৃত্যুর আগ পর্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করেছেন রিনা রহমান। অভিনয়জীবনের শেষ সময় পর্যন্ত ক্যামেরার সামনে সক্রিয় ছিলেন তিনি।দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। তার আকস্মিক প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা