• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

বিনদন ডেস্ক / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান মালয়ালাম অভিনেতা এসআই রাজশেখরন। রোববার (১২ জুলাই) কেরালার কোট্টায়ামের চিঙ্গাভানামে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৪ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবেই মৃত্যু হয়েছে এসআই রাজশেখরনের। তবে তার পরিবার বা ঘনিষ্ঠ সূত্রে এখনো মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যায়নি। আর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে।দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এসআই রাজশেখরন। অভিনয়গুণে অগুণিত দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে পুলিশ কর্মকর্তা এবং খলনায়কের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় এখনও স্মরণীয় ও প্রশংসিত।

 

এ তারকার প্রকৃত নাম রাজশেখরন। তবে মালয়ালাম ইন্ডাস্ট্রিতে বারবার সাব-ইন্সপেক্টর (এসআই) ও অন্যান্য পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয়ের কারণে নামের সঙ্গে ‘এসআই’ যুক্ত হয়ে যায়। এমনকি এই ‘এসআই রাজশেখরন’ নামেই খ্যাতি লাভ করেন তিনি।১৯৮০-এর দশকে অভিনয় ক্যারিয়ার শুরু করে ধীর গতিতে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নেন এসআই রাজশেখরন। পর্দায় শক্তিশালী উপস্থিতি ও বাস্তবসম্মত অভিনয় আলাদা পরিচিতি এনে দেয় তাকে। নির্মাতা জোশির একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। আর দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান এ তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা