• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ

 ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, পিকআপ জব্দ; চালক গ্রেপ্তার

সাইফুল ইসলাম বাবু সিলেট প্রতিনিধি: / ৬০ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় জিরা বহনকারী একটি নম্বরবিহীন এইচ (H) পিকআপ জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের ধামড়ী ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নম্বরবিহীন এইচ পিকআপ তল্লাশি করে কয়েকটি বস্তায় থাকা মোট ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিরাসহ জিরা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে পিকআপের চালক রামিম উদ্দিন (২৩), পিতা- আব্দুল আহাদ, গ্রাম- সোনাতন পঞ্জি, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এসআই মাহমুদুল হাসান সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। তিনি জানান, গ্রেপ্তারকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত পিকআপের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা