• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বনরক্ষীদের উপর হামলা করে  হরিণ শিকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা শার্শার বেলতলা বাজারে কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকের মাতার ইন্তেকাল, স্বাধীন বাংলানিউজের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনা ঝিনাইদহ শহরে ভাড়া বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন কালীগঞ্জে ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ : প্রসূতির অবস্থা আশঙ্কাজন

আগুনে পুড়ছে ফোম কারখানা, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

অনলাইন ডেস্ক / ৩১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

রাজধানীর মাতুয়াইলের কদমতলী এলাকায় সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।সরেজমিনে দেখা গেছে, মাতুয়াইলে তামিরুল মিল্লাত মহিলা মাদরাসার বিপরীত পাশের একটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে উৎসুক শত শত মানুষ জড়ো হয়েছেন।তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা