• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ

নিখোঁজের ২২ দিন পর লাশ উদ্ধার

ইমদাদুল সাভার (ঢাকা) থেকে / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঢাকার সাভারে নিখোঁজের ২২ দিন পর শাহজাহান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল-আমিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মাসের ১২ তারিখে শাজাহান গাজীপুর থেকে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। সোমবার বিকেলে সাভারের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলে তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের বাবার লাশ শনাক্ত করেন ছেলে শরিফুল ইসলাম।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা