• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ

১০ মে’র মধ্যে উপজেলা চেয়ারম্যান-মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি

অনলাইন ডেস্ক / ১২০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণার নতুন তারিখ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, আগামী ১০ মে’র মধ্যে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।আজ (মঙ্গলবার) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সারজিস আলম জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম প্রকাশ করার কথা ছিল। তবে ব্যক্তিগত ও সাংগঠনিক নানা কারণে সেই সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ ছাড়া এ মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম আমরা ঘোষণা করব। এখন আমরা একটি ১১ দলীয় জোটে আছি। বিরোধী দল হিসেবে রাজনীতি করছি। সংসদে ভূমিকা পালন করছি। কিন্তু একই সাথে এনসিপি এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করব।’সারজিস আলম বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আবার স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারা ইতোমধ্যে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে প্রশাসক বসিয়েছে। ’

তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে তার পদে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাসীনদের মতো ক্ষমতাকে কুক্ষিগত করার যে পাঁয়তারা সে পাঁয়তারা শুরু করেছে। শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এ ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা তাদের জন্য হিতে বিপরীত হবে। এজন্য আমরা আহ্বান করব সিটি কর্পোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন এ বছরের মধ্যেই দিতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা