• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাঙচুর ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ‘হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সময় জাতির সঙ্গে বেঈমানি করেছিলেন’ জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নেছারাবাদ থেকে শাপলার বিলে ঘুরতে গিয়ে কলেজছাত্র রাকিবুলের মর্মান্তিক মৃত্যু জৈন্তাপুরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম নিরাপদে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এনসিপির হবিগঞ্জের স্থানীয় নেতাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।এর আগে এনসিপি নেতারা হবিগঞ্জ শহরের প্রধান সড়কে পদযাত্রা করেন। পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার বলেন, ‘আমরা খুবই ব্যস্ত, থানার সকল ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে, পরিস্থিতি পরে জানানো হবে।’হবিগঞ্জ শহরে ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত সমাবেশ-পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম বিএনপি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন।

এর জের হিসেবে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এনসিপির পক্ষ থেকে।হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের রাস্তা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।এব্যাপারে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বলেন, ‘এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি শুনেছি, সামাজিক যোগাযোগে মাধ্যমে দেখেছি, তবে এর সাথে ছাত্রদল-যুবদলের কেউ জড়িত না।’এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ৮টার দিকেও হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা