• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সরকারের অনুরোধ

অনলাইন ডেস্ক / ১১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে দেশের গণমাধ্যমকে আবারও অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় এ অনুরোধ জানায়।

জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখা এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে দেশের সব ধরনের গণমাধ্যম (টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম) পলাতক শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।এর আগে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

একইসঙ্গে আদালতের নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি।জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এ খবর প্রকাশের পরই তার বক্তব্য প্রচারের বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন করে সতর্কতা জারি করা হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবরণীতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, গণমাধ্যমের একটি অংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা মানলেও কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। এ ধরনের কার্যক্রমে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে।সরকার জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে দেশের সকল প্রকার গণমাধ্যমকে (টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সোশাল মিডিয়া) পলাতক শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকা গণমাধ্যমগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদও জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকার বলছে, জুলাই আন্দোলনের মূল চেতনা এবং আদালতের নির্দেশনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা