ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার বাদ মাগরিব উপজেলার বৃত্তিপাড়া বাজারের মির্জাপুর-বৃত্তিপাগড়া ওমর (র) জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বিস্তারিত
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বন্দেখালী গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর (৩০) ওই গ্রামের
ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজ থেকে প্রায় ১৫ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ফারাশপুর গ্রামে সিরাজুল ইসলামের পান বরজে অভিযান চালিয়ে ওই গাজা উদ্ধার সহ
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রাম থেকে ইয়াবাসহ নাজমুল হাসান ওরফে নাহিদ হাসান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বংকিরা পুলিশ ক্যাম্পের
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতেও সুযোগ তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির মূল্য কমানোর
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের দক্ষিণ ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝ দিয়ে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে শুক্রবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকার পরও অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরতে প্রবেশের অভিযোগে গত এক মাসে অভিযান চালিয়ে ২৬টি মামলা করেছে বন বিভাগ। এ সময় ২৪টি নৌকা আটকসহ মাছ ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ২৫ বোতল ভারতীয় কীটনাশক জব্দ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১ জুন থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ এবং পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে। তবে এই সময়ের সুযোগ নিয়ে একটি অসাধু চক্র রাতের আঁধারে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণের পাশাপাশি বন্যপ্রাণী শিকারের সঙ্গে জড়িত থাকে বলে বন বিভাগের দাবি। এসব কার্যক্রম দমনে সুন্দরবন খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিভিন্ন স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বন বিভাগের জুন মাসের অভিযানের তথ্য অনুযায়ী, খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় টহল পরিচালনা করে ২৪টি নৌকা আটক করা হয়েছে। বিভিন্ন অপরাধে দায়ের করা হয়েছে ২৬টি মামলা। এর মধ্যে ৫টি পিওআর (POR) এবং ২১টি ইউডিআর (UDR) মামলা রয়েছে। এসব মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩ জন পলাতক রয়েছেন। এছাড়া বিষ ব্যবহারসংক্রান্ত ৬টি এবং হরিণ শিকার-সংক্রান্ত ১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ২৫ বোতল ভারতীয় কীটনাশক ছাড়াও মাছ, কাঁকড়া ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।