• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ

এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি / ১২৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ। আজ দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ এর সাথে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে । সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মিদের উপর হামলা করে । এসময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠি সোটা এবং হকিষ্টিক । সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে । পরে নাসির উদ্দীন পাটোয়ারীসহ জেলার নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয় । এনসিপির যুগ্ন সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামায পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা । আমরা মসজিদেও নিরাপদ নয় । তাহলে দেশটা কার কাছে নিরাপদ । এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আইনমন্ত্রীর নির্দেশে এ হমলার ঘটনা ঘটেছে । আমাদের উপর স্বসস্ত্র হামলা করা হয়েছে । ইনশাআল্লাহ আইনমন্ত্রির বিচার একদিন করবো আমরা । এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা