• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার স্টিফেন কোহলার

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তিন দিনের সফরে আজ মঙ্গলবার (০৪ আগস্ট) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তাঁর নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পর মার্কিন নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তার ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ধারাবাহিক এই সফর দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড জানিয়েছেন, সফরকালে অ্যাডমিরাল স্টিফেন কোহলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দীর্ঘদিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব আরও জোরদারের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে জানা গেছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সফরটি এই অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরছে। একই সঙ্গে এটি ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা